ChittagongTimes

বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬শে ফাল্গুন ১৪৩২

সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম বিবৃতি, যা বললেন মোজতবা খামেনি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর আজ বৃহস্পতিবার (১২ মার্চ) প্রথমবার বিবৃতি দিয়েছেন মোজতবা খামেনি। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ‍হুঁশিয়ারির পাশাপাশি চলমান যুদ্ধ নিয়ে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন তিনি।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক১ মিনিটে পড়ুন

যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্কবার্তা দিয়ে তিনি বলেছেন, ‘মধ্যপ্রাচ্যে সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, অন্যথায় সেগুলো হামলার লক্ষ্যবস্তু হবে।’ হরমুজ প্রণালী নিয়ে বলেছেন, ‘ইরানের শত্রুদের ওপর চাপ সৃষ্টি করতে হরমুজ প্রণালী বন্ধ থাকবে।’

মোজতবা খামেনি আরও বলেন, ‘ইরান তার প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাস করে। আমাদের লক্ষ্য শুধু মার্কিন ঘাঁটিগুলো। এই ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত থাকবে।’

উপসাগরীয় অঞ্চলের সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান তিনি। বলেন, ‘এই অঞ্চল থেকে সব মার্কিন ঘাঁটি অবিলম্বে সরিয়ে নিতে হবে। অন্যথায় সেগুলোতে হামলা চালানো হবে।’

আরও পড়ুন: ইরান যুদ্ধ: মার্কিন-ইসরাইল হামলার ১৩তম দিনে কী কী ঘটল?

যুদ্ধ কতদিন চলবে—এ প্রসঙ্গে মোজতবা খামেনি বলেন, ইরানের জনগণের স্বার্থের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেয়া হবে। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নিজের এই পদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ইরানের ভবিষ্যতের জন্যই এই পদটি রক্ষা করা গুরুত্বপূর্ণ।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর ৯ দিন পর গত ৮ মার্চ তার ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়।

Scroll to Top